Saturday, March 7, 2026
No menu items!
Google search engine
Homeরাজনীতি‘গোপালগঞ্জ মার্চের পেছনে রহস্য খতিয়ে দেখা দরকার’ – এ্যানির মন্তব্য

‘গোপালগঞ্জ মার্চের পেছনে রহস্য খতিয়ে দেখা দরকার’ – এ্যানির মন্তব্য

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এনসিপির হঠাৎ গোপালগঞ্জমুখী কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, “এনসিপি আগে সারাদেশে জনসংযোগের কর্মসূচি ঘোষণা করেছিল। হঠাৎ একদিনের ব্যবধানে তারা ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি নিল—এটি সন্দেহজনক। কীভাবে তারা গোপালগঞ্জে গেলেন এবং কীভাবে নিরাপদে ফিরে এলেন, তা খতিয়ে দেখা দরকার।”

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতন মাঠে জেলা বিএনপির আয়োজিত জুলাই-আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে আয়োজিত এক সভায় এসব মন্তব্য করেন তিনি।

এ্যানি আরও বলেন, “মুজিববাদের কবর গোপালগঞ্জে গিয়ে দিতে হবে না। মুজিববাদের কবর শেখ হাসিনার আমলেই হয়ে গেছে—৭২, ৭৩, ৭৪, ৭৫ এবং গত ১৭ বছরের কর্মকাণ্ডেই মুজিববাদ ইতিহাসে স্থান হারিয়েছে। আমাদের আন্দোলনের মাধ্যমেই মুজিববাদের সমাপ্তি ঘটেছে।”

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশদি, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা আইনজীবী সমিতির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার এবং রায়পুর পৌর বিএনপির আহ্বায়ক এবিএম জিলানী প্রমুখ।

এ্যানির বক্তব্যে রাজনৈতিক পরিস্থিতি এবং সাম্প্রতিক কর্মসূচির পেছনে ‘অদৃশ্য প্রভাব’ নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments