Saturday, March 7, 2026
No menu items!
Google search engine
Homeরাজনীতি‘এক ব্যক্তির শাসন আর চলবে না’—লক্ষ্মীপুরে বিএনপি নেতা এ্যানির হুঁশিয়ারি

‘এক ব্যক্তির শাসন আর চলবে না’—লক্ষ্মীপুরে বিএনপি নেতা এ্যানির হুঁশিয়ারি

এক ব্যক্তির শাসন ব্যবস্থা আর বাংলাদেশে চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমি মাঠে উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘এক দলীয় ও এক ব্যক্তির শাসনব্যবস্থা দেশে ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদ ও স্বৈরাচারের পরিবেশ তৈরি করেছে। সাধারণ মানুষের স্বাভাবিক রাজনীতি, চলাফেরা ও জীবনযাপন আজ হুমকির মুখে। এ অবস্থা আর চলতে দেওয়া যায় না। দেশ ও জনগণের কথা চিন্তা করেই বিএনপি প্রথমে ২৭ দফা, পরে ৩১ দফা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে।’

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে থাকলেও আন্দোলন–সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছেন। দেশে সুশাসন প্রতিষ্ঠা ও নতুন শাসন ব্যবস্থা অত্যন্ত জরুরি। বিশেষ করে ২০১৮ সালের পর একদলীয় শাসনের বিরুদ্ধে তিনি সরব হয়েছেন।

বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে এ্যানি বলেন, ‘গত ১৭ বছরে তিনি নির্যাতিত, মিথ্যা মামলায় কারাবন্দি এবং দীর্ঘদিন অসুস্থ থেকেছেন। তবুও জনমানুষের আস্থা ও সম্মানের জায়গায় তিনি অটুট রয়েছেন। তাঁর পরামর্শেই বিএনপি আজ গণমানুষের দল হিসেবে এগিয়ে যাচ্ছে।’

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম মিঠু। প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, সহ–শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন নিজান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments