Saturday, March 7, 2026
No menu items!
Google search engine
Homeজাতীয়৫ আগস্ট ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’, ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা

৫ আগস্ট ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’, ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা

দেশের ইতিহাসে স্মরণীয় ছাত্র-জনতার অভ্যুত্থানের দিন ৫ আগস্টকে ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। একইসঙ্গে আওয়ামী লীগ সরকারের পতনের পর নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের গঠনের দিন ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং ছাত্র-আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের স্মরণে ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ–সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। এতে জানানো হয়, প্রতিবছর যথাযথ মর্যাদায় এই তিনটি দিবস পালনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ঘোষণায় বলা হয়, ৫ আগস্ট ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ ‘ক’ শ্রেণিভুক্ত এবং অপর দুটি দিবস ‘খ’ শ্রেণিভুক্ত হিসেবে পালিত হবে।

প্রসঙ্গত, গত বছরের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী ছাত্র–জনতা আন্দোলন শুরু হয়। আন্দোলনের মধ্যে ১৬ জুলাই পুলিশের গুলিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন। তিনিই ছিলেন আন্দোলনের প্রথম শহীদ।

এর ধারাবাহিকতায় ৫ আগস্ট অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। পরে ৮ আগস্ট অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।

এই তিনটি দিনকে কেন্দ্র করে এখন থেকে প্রতিবছর জাতীয় পর্যায়ে কর্মসূচি গ্রহণ ও স্মরণ করা হবে বলে সরকার জানিয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments