Saturday, March 7, 2026
No menu items!
Google search engine
Homeজাতীয়বিদেশফেরত যাত্রীদের জন্য নতুন ব্যাগেজ রুল: সোনার বার, গয়না ও ইলেকট্রনিক্স আনার...

বিদেশফেরত যাত্রীদের জন্য নতুন ব্যাগেজ রুল: সোনার বার, গয়না ও ইলেকট্রনিক্স আনার নিয়মে বড় পরিবর্তন

বিদেশফেরত যাত্রীদের জন্য ব্যাগেজ রুলে এবার বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই সংশোধিত বিধান ঘোষণা করা হয়েছে। এতে যাত্রীদের কী কী পণ্য বিনা শুল্কে এবং কোন পণ্য শুল্ক-কর পরিশোধ করে আনতে পারবেন তা স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, ১২ বছরের বেশি বয়সী একজন যাত্রী বছরে একবার ৬৫ কেজি ওজনের ব্যাগেজ বিনা শুল্কে দেশে আনতে পারবেন। আর ১২ বছরের নিচের যাত্রী ৪০ কেজি পর্যন্ত ব্যাগেজ শুল্কমুক্ত আনতে পারবেন।

বিনা শুল্কে আনা যাবে যে ১৯ ধরনের পণ্য:

১. ২টি ব্যবহৃত মোবাইল
২. ১টি নতুন মোবাইল ফোন
৩. ১৫ বর্গমিটার আয়তনের কার্পেট
৪. ২৯ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন
৫. ডেস্কটপ বা ল্যাপটপ
৬. কম্পিউটার স্ক্যানার
৭. প্রিন্টার
৮. ভিডিও ক্যামেরা
9. স্টিল বা ডিজিটাল ক্যামেরা
১০. মাইক্রোওয়েভ ওভেন, রাইস কুকার, প্রেসার কুকার
১১. গ্যাস ওভেন, টোস্টার, স্যান্ডউইচ মেকার, ব্লেন্ডার, ফুড প্রসেসর, জুসার, কফি মেকার
১২. সেলাই মেশিন
১৩. টেবিল ফ্যান
১৪. ব্যক্তিগত খেলার সামগ্রী
১৫. ১০০ গ্রাম সোনার গয়না
১৬. এক কার্টন সিগারেট
১৭. সিডি ও স্পিকারসহ মিউজিক সিস্টেম
১৮. ব্যক্তিগত ব্যবহারের শৌখিন সামগ্রী
১৯. পরিবারের জন্য প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্র

শুল্ক-কর পরিশোধ করে যে ১১ ধরনের পণ্য আনা যাবে:

১. ১১৭ গ্রাম (১০ ভরি) ওজনের সোনার বার (৪০ হাজার টাকা শুল্ক)
২. ২৩৪ গ্রাম (২০ ভরি) রৌপ্যবার
৩. ৩০ ইঞ্চি বা তদূর্ধ্ব টিভি
৪. হোম থিয়েটার
৫. রেফ্রিজারেটর ও ডিপ ফ্রিজ
৬. এয়ারকন্ডিশনার
৭. ডিশ অ্যান্টেনা
৮. এইচডি ক্যামেরা
৯. ঝাড়বাতি
১০. এয়ারগান (বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে)
১১. ডিশওয়াশার, ওয়াশিং মেশিন ও ক্লথ ড্রায়ার

এসব পণ্যে ৩০০ টাকা থেকে ৯০ হাজার টাকা পর্যন্ত শুল্ক-কর পরিশোধ করতে হবে।


এবারের ব্যাগেজ রুলে উল্লেখযোগ্য ৩টি পরিবর্তন:

সোনার বার:
আগে সোনার বার আনার সুযোগ সীমিত ছিল। এবার যাত্রীরা বছরে একবার ১১৭ গ্রাম (১০ ভরি) ওজনের একটি সোনার বার আনতে পারবেন। প্রতি ভরির জন্য শুল্ক নির্ধারণ করা হয়েছে ৫,০০০ টাকা।

সোনার গয়না:
আগে একজন যাত্রী যতবার খুশি ততবার ১০০ গ্রাম সোনার গয়না বিনা শুল্কে আনতে পারতেন। এখন এই সুযোগ বছরে একবার। অর্থাৎ বছরে সর্বোচ্চ ১০০ গ্রাম সোনার গয়না বিনা শুল্কে আনা যাবে।

মুঠোফোন:
বিদেশফেরত যাত্রী দু’টি ব্যবহৃত মোবাইল এবং প্রতিবছর একবার ১টি নতুন মোবাইল শুল্ক-কর ছাড়া আনতে পারবেন।

সরকারের সতর্কবার্তা:

শুল্ক কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সীমার অতিরিক্ত পণ্য আনলে তা শুল্ক আইন অনুযায়ী আটক বা জরিমানা করা হবে। একই সঙ্গে শুল্ক গোয়েন্দা বিভাগও নজরদারি জোরদার করেছে।

এই নতুন ব্যাগেজ রুল বিদেশফেরত যাত্রীদের জন্য শুল্ক সুবিধা সংরক্ষণ ও সীমিত কাঠামোতে শুল্ক আদায়ের মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments