Saturday, March 7, 2026
No menu items!
Google search engine
Homeজাতীয়রাজধানীর বাজারে অস্বাভাবিক দাম বৃদ্ধি, চাপে নিম্ন আয়ের মানুষ

রাজধানীর বাজারে অস্বাভাবিক দাম বৃদ্ধি, চাপে নিম্ন আয়ের মানুষ

রাজধানীর বাজারগুলোতে আবারও বেড়েছে নিত্যপণ্যের দাম। বিশেষ করে সবজি, মাছ, শাক ও ডালের দাম এতটাই চড়া যে, সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। ব্যবসায়ীরা সরবরাহ সংকটকে দায়ী করলেও ক্রেতারা বলছেন—এটি ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজি।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, আলু ছাড়া প্রায় সব ধরনের সবজির দামই উর্ধ্বমুখী। বাজারে নতুন গোলাকৃতির বেগুন ১০০-১৪০ টাকা, বরবটি, করলা, চিচিঙ্গা ও কচুর লতি ১০০-১২০ টাকা, ধুন্দল ৮০-১০০ টাকা, আর ঝিঙ্গা, পটল ও ঢ্যাঁড়স ৮০ টাকার কাছাকাছি দামে বিক্রি হচ্ছে। সহনীয় পর্যায়ে আছে শুধু আলু (২৫-৩০ টাকা) আর তুলনামূলক কম দামের মধ্যে রয়েছে পেঁপে (৩৫-৪০ টাকা)।

শাকের দামেও দেখা যাচ্ছে অস্থিরতা। লাল শাক, কলমি বা হেলেঞ্চা ২০ টাকা আঁটি হলেও পুইশাকের দাম উঠেছে ৪০-৫০ টাকা পর্যন্ত।

মুরগি ও ডিমের বাজারেও বড় ধরনের ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম ১০-২০ টাকা বেড়ে দাঁড়িয়েছে কেজিপ্রতি ১৮০-২০০ টাকায়। কক মুরগি ৩১০, মোরগ ৩৩০ ও লেয়ার ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগি কিনতে কেজিপ্রতি দিতে হচ্ছে ২৮০-৩০০ টাকা। ডিমের দাম কিছুটা কমলেও এখনও স্থিতিশীল হয়নি। এখন ডজনপ্রতি ব্রয়লার ডিম বিক্রি হচ্ছে ১৪০-১৪৫ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ১৫০ টাকা।

চালের বাজারেও ভোক্তারা স্বস্তি পাচ্ছেন না। যদিও মিনিকেট চালের দাম কেজিতে ১-২ টাকা কমেছে, তারপরও বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট চাল ৭২-৮৫ টাকায় বিক্রি হচ্ছে। নাজিরশাইল চালের দাম ৭৫-৯৫ টাকা, ব্রি-২৮ চাল ৬২ টাকা এবং মোটা স্বর্ণা চাল ৫৮-৬০ টাকায় পাওয়া যাচ্ছে।

খিলক্ষেত বাজারে মুরগি বিক্রেতা জেসমিন বলেন, “সবজি-মাছের চাহিদা বেশি থাকায় দাম কিছুটা বেড়েছে। তবে ২০০ টাকার মধ্যে ব্রয়লার মুরগির দামকে স্বাভাবিক বলা যায়।”

অন্যদিকে ক্রেতারা বলছেন, এই অস্বাভাবিক দাম বৃদ্ধির পেছনে মূলত সিন্ডিকেট দায়ী। ফলে সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments