Saturday, March 7, 2026
No menu items!
Google search engine
Homeরাজনীতিখালেদা জিয়ার সঙ্গে অন্তর্বর্তী সরকারের দেখা করা উচিত ছিল- শহিদ উদ্দিন চৌধুরী...

খালেদা জিয়ার সঙ্গে অন্তর্বর্তী সরকারের দেখা করা উচিত ছিল- শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, অন্তর্বর্তী সরকারের উচিত ছিল বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করা। তবে দশ মাসেও সেটি হয়নি। সশস্ত্র বাহিনী দিবসে কিছু কথা হলেও, রাজনৈতিক বিষয়, আগামীর দেশ পরিচালনা, শেখ হাসিনার বিচার, সংস্কার এবং জাতীয় নির্বাচন নিয়ে প্রত্যাশিত আলোচনা হয়নি বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (২৫ জুন) লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচন পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একজন ভালো মানুষ। সম্প্রতি লন্ডনে তারেক রহমানের সঙ্গে তার বৈঠকে নির্বাচন, সংস্কারসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। এতে শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষ খুশি হয়েছে। এ বৈঠক নিয়ে কেউ কেউ আপত্তি তুললেও এ্যানি বলেন, এটা কোনো অপরাধ নয়। বরং আরও আগেই হওয়া দরকার ছিল।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ স্বাধীনতার পর দুর্নীতি, দুঃশাসন, রক্ষীবাহিনী দিয়ে অত্যাচার চালিয়েছে। বিগত ১৭ বছরেও তারা লুটপাট, নির্যাতন ও দমন-পীড়ন করে এসেছে। এজন্যই জুলাই আন্দোলনে দেশের মানুষ ঝাঁপিয়ে পড়ে তাদের বিতাড়িত করেছে। এখন শুধু শেখ হাসিনার বিচারের অপেক্ষা।

উক্ত নির্বাচনি পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক বেল্লাল হোসেন, যুগ্ম আহ্বায়ক গোলাম সরওয়ার, সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, লক্ষ্মীপুর পৌর বিএনপির আহ্বায়ক ফয়েজ আহম্মদ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল খালেদ এবং সদর (পূর্ব) উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু।

এ্যানি মন্তব্য করেন, দেশ ও মানুষের কল্যাণে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন ছিল সবার। সেই লক্ষ্যেই লন্ডনের বৈঠক হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments