Saturday, March 7, 2026
No menu items!
Google search engine
Homeলক্ষ্মীপুরলক্ষ্মীপুরে শীর্ষে আবারও কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ, পাসের হার ৯৮.৬ শতাংশ

লক্ষ্মীপুরে শীর্ষে আবারও কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ, পাসের হার ৯৮.৬ শতাংশ

লক্ষ্মীপুরে এবারের এইচএসসি পরীক্ষায় আবারও সর্বোচ্চ পাসের হারের দিক থেকে শীর্ষস্থান ধরে রেখেছে কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির ৪১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০৪ জন উত্তীর্ণ হয়েছে, যা শতকরা ৯৮ দশমিক ৬ শতাংশ। কুমিল্লা শিক্ষা বোর্ডেও প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য অবস্থান অর্জন করেছে।

অন্যদিকে, জেলায় পাসের হারে দ্বিতীয় স্থানে রয়েছে রামগঞ্জের ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি। এ প্রতিষ্ঠানের পাসের হার ৯৬ দশমিক ৪১ শতাংশ।

ফলাফল প্রকাশের পর বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর থেকে কাজী ফারুকী কলেজ চত্বরে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। আনন্দ-উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। কলেজে এসে শিক্ষার্থীরা প্রিয় শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং কলেজ কর্তৃপক্ষ সবার মাঝে মিষ্টি বিতরণ করে আনন্দ ভাগাভাগি করেন।

কাজী ফারুকী কলেজ কর্তৃপক্ষ জানায়, এ বছর মোট ৪১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৫৩ জন জিপিএ-৫ এবং ২৪০ জন এ গ্রেড অর্জন করেছে।

কলেজের অধ্যক্ষ নুরুল আমিন বলেন, “প্রতি বছরের মতো এবারও পাসের হারে আমাদের কলেজ জেলার মধ্যে প্রথম হয়েছে। এই সাফল্যে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের অবদান অনস্বীকার্য। আমরা সবার প্রতি কৃতজ্ঞ।”

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ এবং মোট ২ হাজার ৭০৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের ধারাবাহিক সাফল্য এবারও লক্ষ্মীপুরবাসীর গর্বের প্রতীক হয়ে উঠেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments