লক্ষীপুরের ঐতিহ্যবাহী গোপালপুর দ্বারিকা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরামের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অবঃ) ও ফোরামের প্রধান উপদেষ্টা জনাব নুরুল আমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. ওমর ফারুক ভূঁইয়া এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল মুকিত সোহেল।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা গোলাম মোস্তফা বাবুল মাস্টার, এ টি এম মোজাম্মেল হোসেন হেলাল, সাবেক অভিভাবক সদস্য খালেদ হোসেন সেলিম, সদস্য মো. মোশারফ হোসেন, মাস্টার আব্দুর রহমান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন আহমেদ বাবুল।
অনুষ্ঠানে এসএসসি ২০২৪ সালের জিপিএ-৫ প্রাপ্ত ৫ জন শিক্ষার্থী এবং ৭ম থেকে ১০ম শ্রেণির ক-খ বিভাগের ২৪ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদপত্র এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষার্থী ও অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।


