Saturday, March 7, 2026
No menu items!
Google search engine
Homeআন্তর্জাতিকগাজায় ২৪ ঘণ্টায় ৭২ নিহত, ত্রাণ নিতে গিয়ে এক মাসে প্রাণ হারালেন...

গাজায় ২৪ ঘণ্টায় ৭২ নিহত, ত্রাণ নিতে গিয়ে এক মাসে প্রাণ হারালেন ৫৪৯ ফিলিস্তিনি

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, বলে জানিয়েছে গাজার হাসপাতাল সূত্র। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। বুধবার (২৬ জুন) খান ইউনিসের নাসের হাসপাতালে নিহতদের স্বজনদের আহাজারির হৃদয়বিদারক দৃশ্য সামনে এসেছে।

গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানায়, গত চার সপ্তাহে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে মার্কিন ও ইসরায়েলি-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (GHF)-এর বিতরণ কেন্দ্রগুলোর আশপাশে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৫৪৯ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ৪ হাজার ৬৬ জন।

এদিকে, চলমান সংঘাতের মধ্যেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক একটি বিমানঘাঁটিতে হামলা চালানোর কথা নিশ্চিত করে বলেছেন, “আমরা আমেরিকার মুখে চড় মেরেছি” এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে কখনো আত্মসমর্পণ করবে না।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৫৬ হাজার ২৫৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৩২ হাজার ৪৫৮ জন আহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০ জনের বেশি ইসরায়েলি আটক হন।

বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এই পরিস্থিতিকে গণহত্যা এবং মানবিক বিপর্যয় বলে আখ্যা দিয়েছে। এখনও পর্যন্ত গাজা উপত্যকায় অবরোধ, বিমান হামলা ও মানবিক ত্রাণ প্রবেশে বাধার কারণে চরম দুর্ভিক্ষ, পানি ও ওষুধ সংকটে রয়েছে প্রায় ২২ লাখ মানুষের এই ভূখণ্ড।

সূত্র: আল জাজিরা

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments