Saturday, March 7, 2026
No menu items!
Google search engine
Homeআন্তর্জাতিকআরসিইপিতে যোগ দিতে আগ্রহী হংকং, শ্রীলঙ্কা, চিলি ও বাংলাদেশ

আরসিইপিতে যোগ দিতে আগ্রহী হংকং, শ্রীলঙ্কা, চিলি ও বাংলাদেশ

বিশ্বের বৃহত্তম বাণিজ্য জোট রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে হংকং, শ্রীলঙ্কা, চিলি ও বাংলাদেশ। বৃহস্পতিবার মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান বাণিজ্য ও অর্থমন্ত্রীদের বৈঠকের ফাঁকে এ তথ্য জানিয়েছেন আরসিইপি সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বর্তমানে আরসিইপির সদস্য রাষ্ট্রগুলো হলো— চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং আসিয়ানভুক্ত ১০ দেশ।

ইন্দোনেশিয়ার বাণিজ্য উপমন্ত্রী দিয়াহ রোরো এসতি বিদ্যা পুত্রি সাংবাদিকদের বলেন, “যে কোনো দেশ আরসিইপিতে যোগ দিতে চাইলে আমরা অবশ্যই তা সমর্থন করি।”

মালয়েশিয়ার বাণিজ্যমন্ত্রী তেংকু জাফরুল আজিজ জানান, নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী অক্টোবর মাসে, যখন পাঁচ বছর পর প্রথমবারের মতো আরসিইপি নেতাদের সম্মেলন অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, ২০২০ সালে স্বাক্ষরিত এ চুক্তি উন্নয়নের বিষয়েও আলোচনা হবে ওই সম্মেলনে।

বিশ্লেষকদের মতে, আরসিইপি যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের বিরুদ্ধে একটি সম্ভাব্য প্রতিরক্ষামূলক বাণিজ্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে। তবে সদস্য রাষ্ট্রগুলোর ভিন্ন স্বার্থের কারণে এ জোটের বিধানসমূহ অন্যান্য আঞ্চলিক বাণিজ্য চুক্তির তুলনায় অপেক্ষাকৃত দুর্বল বলে অনেকে মনে করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments