Saturday, March 7, 2026
No menu items!
Google search engine
Homeবিনোদন‘তিনবারের ব্যর্থতা সত্ত্বেও বিয়েতে বিশ্বাসী শ্রাবন্তী : এবার আবেগ নয়, বাস্তবতা’

‘তিনবারের ব্যর্থতা সত্ত্বেও বিয়েতে বিশ্বাসী শ্রাবন্তী : এবার আবেগ নয়, বাস্তবতা’

টালিউডের জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি অভিনয় দিয়ে যেমন দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তেমনি ব্যক্তিজীবনের নানা ঘটনাপ্রবাহের জন্য বারবার শিরোনামে উঠে এসেছেন। অভিনয়ের পাশাপাশি তার বৈবাহিক জীবন এবং প্রেম-বিচ্ছেদের গল্প বহুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দু।

শ্রাবন্তী ব্যক্তিজীবনে তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে কোনো সম্পর্কই স্থায়ী হয়নি। প্রথমে নির্মাতা রাজীব কুমার বিশ্বাস, পরে কৃষাণ ব্রিজ এবং সর্বশেষ রোশন সিংয়ের সঙ্গে বিবাহ হলেও তা বিচ্ছেদ পর্যন্ত গড়ায়।

কেন টিকেনি সম্পর্ক?

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রাবন্তী নিজের বৈবাহিক জীবনের ব্যর্থতার কারণ এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি বলেন,
‘‘আমি জীবনে ভুল মানুষ বেছে নিয়েছিলাম। আবেগের বশে সিদ্ধান্ত নিয়েছি। আবেগে না ভেসে বাস্তবতার সঙ্গে ভাবা উচিত ছিল।’’

তিনি আরও যোগ করেন, ‘‘নিজের ভালো থাকা এবং সম্মান সবচেয়ে বড়। যেখানে তা বজায় থাকবে, সেখানেই এগিয়ে যাওয়া উচিত।’’

আবারও বিয়ে করবেন কি না?

এ প্রশ্নে শ্রাবন্তী স্পষ্ট করে বলেন,
‘‘আমি এখনও বিয়েতে বিশ্বাস করি। মা-বাবার সুখী বৈবাহিক জীবন দেখে বড় হয়েছি। তাই বিয়ের প্রতি আস্থা আছে। কারও জন্য জীবন থেমে থাকে না। মানুষকে নিজের মতো করে ভালো থাকতে জানতে হবে।’’

তিনি আরও বলেন, ‘‘কে কি বলল, তা নিয়ে চলা উচিত নয়। নিজের মনের কথা শুনেই জীবন এগিয়ে নিতে হবে। কারণ, কেউ কারও অবস্থান পুরোপুরি অনুভব করতে পারে না।’’

অতীত সম্পর্কের গল্প

শ্রাবন্তীর প্রথম বিয়ে হয় বয়স ১৮ হওয়ার আগেই নির্মাতা রাজীব কুমার বিশ্বাসের সঙ্গে। সেই সংসারে জন্ম নেয় ছেলে ঝিনুক (অভিমন্যু)। ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়।

পরে মডেল কৃষাণ ব্রিজের সঙ্গে দ্বিতীয় বিয়ে হলেও মাত্র এক বছরের মাথায় সে সম্পর্কও ভেঙে যায়। এরপর রোশন সিংয়ের সঙ্গে তৃতীয়বারের মতো বিবাহ। তবে বছর ঘুরতেই আলাদা থাকতে শুরু করেন তারা। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে চলতি বছরের এপ্রিলে রোশন-শ্রাবন্তীর বিচ্ছেদ চূড়ান্ত হয়

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments