Saturday, March 7, 2026
No menu items!
Google search engine
Homeজাতীয়“রাষ্ট্রদূতেরা যে কারও বাসায় যেতে পারেন, তবে আলোচনার বিষয়েই আসল বিতর্ক: তৌহিদ...

“রাষ্ট্রদূতেরা যে কারও বাসায় যেতে পারেন, তবে আলোচনার বিষয়েই আসল বিতর্ক: তৌহিদ হোসেন”

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, রাষ্ট্রদূতেরা যে কারও বাসায় যেতে পারেন। তবে তাঁরা কার সঙ্গে কী বিষয়ে কথা বলেছেন কিংবা তাঁদের প্রত্যাশা কী ছিল—এ বিষয়গুলো নিয়ে বিতর্ক তৈরি হতে পারে।

বুধবার (৯ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সাবেক পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় নরওয়ে, সুইডেন ও ডেনমার্কের রাষ্ট্রদূতেরা বৈঠক করেন। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন ছিল—একটি স্থগিত রাজনৈতিক দলের নেতার সঙ্গে কূটনীতিকদের এমন বৈঠককে সরকার কীভাবে দেখছে?

জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “তাঁরা তো একজন ব্যক্তির বাসায় গেছেন। যদি তিনি অপরাধী হতেন, তবে তাঁকে কাস্টডিতে রাখা হতো। যেহেতু তা হয়নি, তাই রাষ্ট্রদূতদের যাওয়া নিয়েই বড় কোনো প্রশ্ন নেই। তবে তাঁরা কী নিয়ে আলোচনা করেছেন, সেটিই বিতর্কের জায়গা হতে পারে।”

নিজের কূটনৈতিক অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমি যখন কলকাতায় দায়িত্বে ছিলাম, তখন রাষ্ট্রদূত না হলেও অনেকের বাসায় গেছি, এতে কোনো সমস্যা ছিল না। রাষ্ট্রদূতেরা যাওয়া-আসা করবেন, সেটি স্বাভাবিক বিষয়। তবে আলোচনার বিষয়বস্তু নিয়েই আসল কনট্রোভার্সি তৈরি হয়।”

প্রসঙ্গত, দৈনিক কালবেলা প্রথমে খবরটি প্রকাশ করে যে, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রানসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার গত মঙ্গলবার সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাড়িতে যান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments