Saturday, March 7, 2026
No menu items!
Google search engine
Homeজাতীয়জাতিসংঘের সাধারণ পরিষদ শেষে নিউইয়র্ক ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা ইউনূস

জাতিসংঘের সাধারণ পরিষদ শেষে নিউইয়র্ক ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা ইউনূস

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদ অধিবেশনে অংশগ্রহণ শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ত্যাগ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটে তিনি নিউইয়র্ক ত্যাগ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান।

জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে প্রফেসর মুহাম্মদ ইউনূস বৈশ্বিক শান্তি, মানবাধিকার ও রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। তার বক্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া মেলে এবং রোহিঙ্গা নেতারা তাকে প্রকাশ্যে প্রশংসা করেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এই সফরকে বাংলাদেশ কূটনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments