Saturday, March 7, 2026
No menu items!
Google search engine
Homeরাজনীতিবিএনপি: উত্তাপ নয়, সর্বোচ্চ ধৈর্যের পথে নির্বাচনের প্রস্তুতি

বিএনপি: উত্তাপ নয়, সর্বোচ্চ ধৈর্যের পথে নির্বাচনের প্রস্তুতি

দেশের জনগণ ও গণতন্ত্রের স্বার্থে বিএনপি কোনো উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করতে চায় না। বরং ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জীবনযাত্রা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি। তবে তাদের সন্দেহ, একটি মহল ইস্যু তৈরি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠকে বিএনপি স্পষ্ট জানায়, সরকারের সঙ্গে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে তারা। পাশাপাশি নেতাকর্মীদের সতর্ক থাকার পাশাপাশি জনগণের পাশে থাকার নির্দেশও দেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, জাতীয় ঐকমত্য কমিশনের নেতৃত্বে প্রস্তাবিত ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে বিএনপি প্রায় ৪০ পৃষ্ঠার চূড়ান্ত মতামত প্রস্তুত করেছে। যেসব ধারা বাস্তবায়নে সংবিধান সংশোধন প্রয়োজন, সেগুলো সংসদের ওপর ছেড়ে দেবে তারা। আর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐকমত্য না হলে তা সরকারের ওপর ছেড়ে দেওয়ার কথাও ভাবছে দলটি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী যুগান্তরকে জানান, দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। জনগণের আস্থা অর্জনই এখন দলের মূল লক্ষ্য।

এদিকে চারটি ইসলামি দল ভোটে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি (পিআর) চালুসহ অভিন্ন কর্মসূচি দিয়েছে। বিএনপি বলছে, এ সংস্কারের দাবি তাদেরই পুরোনো। এজন্য ঐকমত্য কমিশনের অধিকাংশ প্রস্তাবে তারা একমত হয়েছে।

স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়া রাজপথে কর্মসূচি দিলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। তিনি আরও বলেন, “রাজপথের পর্ব শেষ, এখন জনগণের মালিকানা ফেরানোর সময়। দ্রুত নির্বাচন না হলে বিভক্তি ও গৃহযুদ্ধের শঙ্কা থেকে যাবে।”

বিএনপির মতে, তাদের রাজনীতি দান-অনুদানের নয়, বরং নাগরিককে সক্ষম করা ও উৎপাদনমুখী উন্নয়ন এগিয়ে নেওয়ার জন্য। আর সবকিছুর লক্ষ্য—আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসবমুখর ও ইতিহাসের সেরা নির্বাচন আয়োজন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments