Saturday, March 7, 2026
No menu items!
Google search engine
Homeজাতীয়মিরসরাইয়ে কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কা, বাবা-শিশুসহ নিহত ২

মিরসরাইয়ে কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কা, বাবা-শিশুসহ নিহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ভয়াবহ ধাক্কায় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো ঘ-১৩-৭৩৪৮) ঠাকুরদিঘী বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের (ঢাকা মেট্টো উ-১১-৭১৬৮) পেছনে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে কাভার্ডভ্যানের ভেতরে ঢুকে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান ঢাকার তুরাগ থানার উত্তরা ১০ নম্বর সেক্টনের মৃত এমদাদুল হকের ছেলে গোলাম সারোয়ার (৪২) এবং তার শিশু কন্যা মুসকান (৩)।

এ সময় গাড়িতে থাকা আরও চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা শেষে সেখানে ভর্তি আছেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই বোরহানউদ্দিন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করা হয়। গাড়ি দুটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এ দুর্ঘটনায় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments