Saturday, March 7, 2026
No menu items!
Google search engine
Homeজাতীয়রাজনীতি ইনকামের জন্য নয়, সেবার জন্য করতে হবে: এ্যানি

রাজনীতি ইনকামের জন্য নয়, সেবার জন্য করতে হবে: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, রাজনীতি করতে হবে সেবার জন্য ও সম্মানের জন্য। ইনকাম বা মোড়লগিরির জন্য রাজনীতি করা যাবে না।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ্যানি বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশ গড়ার প্রত্যয় নিয়েছি। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। আমাদের চিরদিন মনে রাখতে হবে ফ্যাসিস্ট হাসিনার কথা, ভুলে গেলে চলবে না। আগের ধারার রাজনীতি চলবে না, ১৭ বছরের ট্রেন্ড ভাঙতেই হবে।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর তারেক রহমান জিয়াউর রহমানের স্বপ্ন লালন করে এবং খালেদা জিয়ার মতো আপোষহীন সংগ্রামের আদর্শ ধারণ করে এগিয়ে যাচ্ছেন। তিনি আমাদেরকে নতুন ধারার রাজনীতি ও সমাজব্যবস্থা উপহার দেবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments