বাংলাদেশ ও মালয়েশিয়া দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) ও তিনটি নোট বিনিময় চুক্তি স্বাক্ষর করেছে। মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এসব চুক্তি সই হয়।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
নোট বিনিময় চুক্তি:
১. উচ্চশিক্ষা ক্ষেত্রে সহযোগিতা – স্বাক্ষর করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল।
২. কূটনৈতিক প্রশিক্ষণ বিষয়ে সহযোগিতা – স্বাক্ষর করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
৩. হালাল ইকোসিস্টেমে সহযোগিতা – স্বাক্ষর করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের উপমন্ত্রী সিনেটর ড. জুলকিফলি বিন হাসান ও বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
সমঝোতা স্মারক (এমওইউ):
১. প্রতিরক্ষা সহযোগিতা – স্বাক্ষর করেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী দাতো সেরি মোহাম্মদ খালিদ বিন নরদিন ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
২. এলএনজি সরবরাহ ও অবকাঠামো উন্নয়ন – স্বাক্ষর করেন মালয়েশিয়ার ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী দাতুক সেরি আমির হামজাহ বিন আজিজান ও বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা এম ফাওজুল কবির খান।
৩. গবেষণা ও কৌশলগত সহযোগিতা – মালয়েশিয়ার আইএসআইএস ও বাংলাদেশের বিআইআইএসএসের মধ্যে।
৪. বাণিজ্যিক সহযোগিতা – মালয়েশিয়ার মাইমস সার্ভিসেস এসডিএন বিএইচডি ও বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্সের মধ্যে।
৫. বাণিজ্য সংগঠন সহযোগিতা – মালয়েশিয়ার এনসিসিআইএম ও বাংলাদেশের এফবিসিসিআইয়ের মধ্যে।
স্বাক্ষর অনুষ্ঠানের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক আয়োজনে যোগ দেন দুই দেশের শীর্ষ নেতারা।
এই চুক্তিগুলো বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যে শিক্ষা, জ্বালানি, প্রতিরক্ষা, বাণিজ্য ও কৌশলগত সহযোগিতা নতুন মাত্রা পাবে বলে আশা করা হচ্ছে।


