Saturday, March 7, 2026
No menu items!
Google search engine
Homeজাতীয়মালয়েশিয়া সফরে প্রধান উপদেষ্টার হাতে ৫ নতুন সমঝোতা চুক্তি

মালয়েশিয়া সফরে প্রধান উপদেষ্টার হাতে ৫ নতুন সমঝোতা চুক্তি

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রমবাজার সম্প্রসারণ থেকে শুরু করে রোহিঙ্গা প্রত্যাবাসন এবং গভীর সমুদ্র সম্পদ ব্যবহারে সহযোগিতা জোরদারের লক্ষ্যে পাঁচটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের প্রস্তুতি চলছে। এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

রোববার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পাবলিক ডিপ্লোম্যাসি) শাহ আসিফ রহমান জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের সফরে পুত্রযায়া যাচ্ছেন। সফরটি মূলত গত বছরের অক্টোবরে আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরের প্রতিদান।

১২ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন ড. ইউনূস। এ সময় শ্রমবাজার সম্প্রসারণ, রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানভুক্ত দেশগুলোর সহযোগিতা, গভীর সমুদ্রের টেকসই ব্যবহার, কৃষি উন্নয়ন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিসহ নানা বিষয়ে চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে।

সফরকালে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও ড. ইউনূসের সৌজন্য সাক্ষাৎ হতে পারে। এছাড়া সফরে তাঁর সঙ্গে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ অন্যান্য কর্মকর্তারা।

এই সফরকে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ হিসেবে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments