Saturday, March 7, 2026
No menu items!
Google search engine
Homeরাজনীতি“গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে নারীদের এগিয়ে আসতে হবে”—জাতীয় নির্বাচন ঘিরে তারেক রহমানের আহ্বান

“গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে নারীদের এগিয়ে আসতে হবে”—জাতীয় নির্বাচন ঘিরে তারেক রহমানের আহ্বান

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে দেশের প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থা যেন আর কখনো মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সে জন্য নারীসমাজকে এখনই ভূমিকা নিতে হবে।”

বৃহস্পতিবার রাজধানীতে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, “একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ হওয়া উচিত, সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে আসন্ন নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। নারী-পুরুষ নির্বিশেষে, সবার জন্য একটি নিরাপদ, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নারীদের ঐতিহাসিক অবদান রয়েছে। কোনো রাষ্ট্রই নারীশক্তিকে কর্মপরিকল্পনার বাইরে রেখে এগোতে পারে না।”

নারীর ক্ষমতায়নে পরিকল্পনা

নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে বিএনপির বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, “বর্তমান প্রেক্ষাপটে নারীরা অর্থনৈতিক দিক থেকে অনেকটা পিছিয়ে। আমরা বিশ্বাস করি, নারীদের শিক্ষিত ও স্বাবলম্বী করতে পারলে পারিবারিক সহিংসতা রোধ করা সম্ভব।”

৫০ লাখ পরিবারে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি

বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে প্রথম পর্যায়ে অন্তত ৫০ লাখ প্রান্তিক পরিবারে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে বলেও জানান তিনি। এই কার্ডের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা, খাদ্যপণ্য ও স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে বলে ধারণা দেন তিনি।

তারেক রহমানের বক্তব্যে নারীর রাজনৈতিক ও সামাজিক অংশগ্রহণ বৃদ্ধির পাশাপাশি, একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান উঠে আসে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments