Saturday, March 7, 2026
No menu items!
Google search engine
Homeরাজনীতিসমাবেশ মঞ্চে অসুস্থ জামায়াত আমির শফিকুর রহমান, বসে শেষ করলেন বক্তব্য

সমাবেশ মঞ্চে অসুস্থ জামায়াত আমির শফিকুর রহমান, বসে শেষ করলেন বক্তব্য

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দলটির আমির শফিকুর রহমান। শনিবার বিকেল সোয়া পাঁচটার দিকে সমাপনী বক্তব্য দেওয়ার সময় তিনি দুই দফা অসুস্থ হয়ে পড়লেও বসে থেকেই বক্তব্য শেষ করেন।

সমাবেশের মঞ্চে শফিকুর রহমান বলেন, “একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। জামায়াত যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে, তার প্রথম প্রমাণ হচ্ছে…” —এই কথার মাঝেই তিনি হঠাৎ মঞ্চে পড়ে যান। নেতা-কর্মীদের সহযোগিতায় তিনি আবার দাঁড়ালেও কিছুক্ষণ পর পুনরায় অসুস্থ হয়ে বসে পড়েন। মাইকে ঘোষণা দেওয়া হয় যে গরমের কারণে তিনি অসুস্থ হয়েছেন।

অসুস্থতার মধ্যেও শফিকুর রহমান বলেন, “আলহামদুলিল্লাহ, আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন, তত সময় মানুষের জন্য লড়াই করব। এই লড়াই বন্ধ হবে না, বাংলার মানুষের মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত তা চলবে।” তিনি আরও ঘোষণা দেন, জামায়াত ক্ষমতায় গেলে এমপি-মন্ত্রীদের জন্য কোনো সরকারি প্লট, ট্যাক্সবিহীন গাড়ি বা অনিয়মিত অর্থ ব্যবহারের সুযোগ থাকবে না।

জামায়াত আমির স্পষ্ট ভাষায় প্রতিশ্রুতি দেন, “চাঁদা আমরা নেব না, দুর্নীতি আমরা করব না। চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি সহ্য করব না। যুবকদের বলছি, আমরা তোমাদের সঙ্গে আছি।”

বক্তব্য শেষে শফিকুর রহমানকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “প্রচণ্ড গরমে অনেকে অসুস্থ হয়েছেন। আমাদের আমিরও সাময়িক অসুস্থ হয়ে পড়েছিলেন। মহান আল্লাহ তাঁকে বক্তব্য শেষ করার শক্তি দিয়েছেন।”

সমাবেশে সারাদেশ থেকে আসা জামায়াতের নেতা-কর্মীরা যোগ দেন। সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর পদ্ধতি) নির্বাচনসহ সাত দফা দাবিতে এই জাতীয় সমাবেশ আয়োজন করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments