Saturday, March 7, 2026
No menu items!
Google search engine
Homeখেলাধুলাপ্রেমাদাসায় মেহেদীর ঘূর্ণি তাণ্ডব: হরভজনকে ছাড়িয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

প্রেমাদাসায় মেহেদীর ঘূর্ণি তাণ্ডব: হরভজনকে ছাড়িয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

প্রেমাদাসা স্টেডিয়ামে আজ যেন ঘূর্ণির জাদু ছড়ালেন বাংলাদেশি স্পিনার মেহেদী হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে তার দুর্দান্ত বোলিংয়ে কাঁপল লঙ্কান ব্যাটিং লাইনআপ। মাত্র ১১ রানে ৪ উইকেট নিয়ে ভেঙে দিলেন ১৩ বছর আগে গড়া হরভজন সিংয়ের রেকর্ড। এদিনের এই রেকর্ড গড়া পারফরম্যান্সই বাংলাদেশকে এনে দিল ৮ উইকেটের দাপুটে জয় এবং ২-১ ব্যবধানে সিরিজ জয়।

ম্যাচের শুরুতেই বল হাতে তুলে নেন মেহেদী, আর প্রথম বলেই শিকার করেন কুশল পেরেরাকে—গোল্ডেন ডাক! এরপর একে একে ফেরান দীনেশ চান্দিমাল, অধিনায়ক চরিথ আসালঙ্কা ও ফর্মে থাকা ওপেনার পাথুম নিশাঙ্কাকে। তার স্পিন ঘূর্ণিতে উইকেট হারিয়ে এলোমেলো হয়ে পড়ে শ্রীলঙ্কা।

৪ ওভারে মাত্র ১১ রানে ৪ উইকেট নেওয়ার মাধ্যমে তিনি ছাড়িয়ে যান হরভজন সিংয়ের প্রেমাদাসায় বিদেশি বোলারদের মধ্যে সেরা বোলিং ফিগারের রেকর্ড (৪-১২ বনাম ইংল্যান্ড, ২০১২)। এর আগে এই রেকর্ডে হুমকি হয়ে উঠেছিলেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড (৪-১৬) ও বাংলাদেশের মোস্তাফিজুর রহমান (৪-২১), কিন্তু ইতিহাস লিখলেন মেহেদীই।

সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো—এই ম্যাচেই ছিল মেহেদীর সফর শুরুর প্রথম সুযোগ। টেস্ট, ওয়ানডে ও প্রথম দুই টি-টোয়েন্টিতে একাদশে জায়গা না পেলেও আজ সুযোগ পেয়েই প্রমাণ করলেন নিজের সামর্থ্য।

লঙ্কানদের ১৩৩ রানের ছোট লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ জয় তুলে নেয় অনায়াসেই। ওপেনার তানজিদ হাসান তামিমের ৪৭ বলে ৭৩ রানের দুর্দান্ত ইনিংসে মাত্র ২ উইকেট হারিয়ে এবং ২১ বল হাতে রেখেই টাইগাররা পৌঁছে যায় জয়ের বন্দরে।

এই জয়ে যেমন সিরিজ নিশ্চিত হলো বাংলাদেশের, তেমনি আবারও প্রমাণ মিলল—সঠিক সময়ে সঠিক খেলোয়াড়ের সুযোগ, জয় এনে দিতে পারে একটি জাতিকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments