Saturday, March 7, 2026
No menu items!
Google search engine
Homeজাতীয়কারাগারে সাবেক ইউপি চেয়ারম্যান সুজনের আত্মহত্যা, ১৫ মামলার আসামি ছিলেন

কারাগারে সাবেক ইউপি চেয়ারম্যান সুজনের আত্মহত্যা, ১৫ মামলার আসামি ছিলেন

ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে আত্মহত্যা করেছেন সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ১৫ মামলার আসামি সাইদুর রহমান সুজন (৪৫)। রোববার (১৪ জুন) সকালে কারাগারের সূর্যমুখী ভবনের একটি কক্ষে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে দুপুর সাড়ে ১২টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. ফারুক এ তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আত্মহত্যার সময় কক্ষে থাকা তিন বন্দির একজন আদালতে হাজিরা দিতে যান এবং অপরজন ঘুমিয়ে ছিলেন। সেই ফাঁকেই সুজন আত্মহত্যার চেষ্টা করেন।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন জানান, সাইদুর রহমান সুজনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন ও আইসিটি আইনে অন্তত ১৫টি মামলা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২৫ সালের জানুয়ারিতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে গ্রেপ্তার হন তিনি।

ছাত্র-জনতার অভ্যুত্থানে তার সক্রিয় ভূমিকা এবং আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ ছিল সুজনের বিরুদ্ধে। দীর্ঘ কারাবন্দি অবস্থায় শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments