Saturday, March 7, 2026
No menu items!
Google search engine
Homeজাতীয়জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা মঙ্গলবার, থাকছে ৭০ অনুচ্ছেদ ও দ্বিকক্ষ...

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা মঙ্গলবার, থাকছে ৭০ অনুচ্ছেদ ও দ্বিকক্ষ সংসদের প্রস্তাব

আগামী মঙ্গলবার থেকে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে বেলা ১১টা থেকে শুরু হবে এই আলোচনা। কমিশনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলোচনায় তিনটি গুরুত্বপূর্ণ বিষয় এজেন্ডা হিসেবে নির্ধারণ করা হয়েছে।

এগুলো হলো—সংবিধানের ৭০ অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন ও নারী প্রতিনিধিত্ব নিয়ে আগের অসমাপ্ত আলোচনা সমাপ্ত করা, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ (নিম্নকক্ষ ও উচ্চকক্ষ) প্রবর্তনের প্রস্তাব এবং প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়া।

আলোচনা শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ সাংবাদিকদের ব্রিফ করবেন। এরপর রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাও মতামত জানাবেন। পুরো অনুষ্ঠানটি বিটিভি-নিউজ সরাসরি সম্প্রচার করবে।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়। প্রথম পর্যায়ের আলোচনায় ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ৪৫টি অধিবেশন অনুষ্ঠিত হয়। কিছু বিষয়ে ঐকমত্য হলেও মৌলিক সংস্কারের কয়েকটি প্রস্তাব নিয়ে সমাধান হয়নি।

দ্বিতীয় পর্যায়ের আলোচনার উদ্বোধন করা হয় ২ জুন। এরপর তিনটি বিষয়ে আলোচনা করে তা মুলতবি করা হয়। সেই মুলতবি বৈঠকই মঙ্গলবার আবার শুরু হচ্ছে।

এছাড়া, আগামী বুধবার ও বৃহস্পতিবারও আরও দুই দফা আলোচনা হবে বলে জানিয়েছে কমিশন। তবে সেসব আলোচনার বিষয়বস্তু পরে জানানো হবে।

জাতীয় ঐকমত্যের এই ধারাবাহিক প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ এবং ঐক্যমত্য প্রতিষ্ঠা কতটা সম্ভব হয়, তা এখন সময়ের অপেক্ষা।


RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments