Saturday, March 7, 2026
No menu items!
Google search engine
Homeজাতীয়নির্বাচনে রেফারির ভূমিকায় ইসি, সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের প্রত্যয় সিইসির

নির্বাচনে রেফারির ভূমিকায় ইসি, সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের প্রত্যয় সিইসির

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করবে। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে কমিশন বদ্ধপরিকর বলে জানান তিনি।

রোববার (১৫ জুন) সকালে নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ–পরবর্তী মতবিনিময় সভায় সিইসি এসব কথা বলেন।

কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, ‘আমরা রেফারির ভূমিকায় থাকব। খেলবে দলগুলো, জিতবে যে, কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্ব সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা। নিরপেক্ষভাবে আইন ও ন্যায়সংগতভাবে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিশ্বনেতাদের বলেছেন, ‘আমরা জাতিকে একটি ঐতিহাসিক নির্বাচন উপহার দিতে চাই।’ এর মাধ্যমে ইসির ওপর সরকারের পূর্ণ আস্থার বিষয়টিও উঠে এসেছে বলে মন্তব্য করেন সিইসি।

নির্বাচন প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে সিইসি জানান, অনেক কাজ এগিয়েছে, অবশিষ্ট কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।

সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments