Saturday, March 7, 2026
No menu items!
Google search engine
Homeঅপরাধনরসিংদীর পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

নরসিংদীর পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

নরসিংদীর পলাশ উপজেলায় একটি কলাবাগান থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৫ জুন) সকাল আটটার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের ধনারচর গ্রামে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

নিহতের আনুমানিক বয়স ৩৫ বছর। এখনো তাঁর পরিচয় জানা যায়নি। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নিহতের আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গতকাল রাতে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে লাশ কলাবাগানে ফেলে রেখে যায়।

লাশটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ ও দায়ীদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments