Saturday, March 7, 2026
No menu items!
Google search engine
Homeজাতীয়“এখনকার পুলিশ আরও মানবিক ও সক্রিয়”— স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য কোর কমিটির বৈঠকে.

“এখনকার পুলিশ আরও মানবিক ও সক্রিয়”— স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য কোর কমিটির বৈঠকে.

বর্তমান সময়ের পুলিশ বাহিনী আগের ১৫ বছরের তুলনায় বেশি সক্রিয় ও দায়িত্বশীলভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রোববার (১৫ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার একটি মানবিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে চায়। আগে মানুষকে মারধর করলেই পুলিশের কাজ হচ্ছে এমন ধারণা ছিল, এখন সেই ধারা পাল্টেছে।

তিনি জানান, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় ভূমিকা পালন করবে, যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা যায়।

উত্তরায় র‍্যাবের পোশাক পরে টাকা ছিনতাইয়ের ঘটনায় সরকার উদ্বিগ্ন জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারে কাজ চলছে।”

এ সময় তিনি ভারতে বাংলাদেশি নাগরিকদের অনিয়মিতভাবে জঙ্গলে ফেলে রাখার ঘটনা অমানবিক বলে উল্লেখ করেন। বিষয়টি বন্ধ করতে ভারতের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা চলছে বলেও জানান তিনি।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, দুই দেশের যৌথ সমঝোতার মাধ্যমেই এ ধরনের মানবাধিকার লঙ্ঘন বন্ধ করা সম্ভব হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments